শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নিয়ামতপুরে জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন 

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু শিশু দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ক্রেডিট সুপারভাইজার মামুন উদ্দিন প্রমূখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরাও আগামীর ভবিষ্যত। ছেলে সন্তানের মতোই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আগামীর বাংলাদেশ গঠনে কন্যাশিশুদের মানবসম্পদ হিসেবে তৈরির আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102