শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ভালুকায় শ্রমিক নিহতের ঘটনায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকার জামিরদীয়া মাস্টার বাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়াস প্রাইভেট লিমিটেড নামের গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে গার্মেন্টসের মূল ফটক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

মহাসড়ক অবরোধের ফলে মহা যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী সদস্যরা, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
গত রবিবার রাতে ক্রাউন ওয়াস প্রাইভেট লিমিটেড গার্মেন্টস কারখানার একটি লিফটের গর্ত থেকে সাজ্জাদ হোসেন নামের গার্মেন্টস শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
ওই কারখানার শ্রমিকদের ও নিহত সাজ্জাদের বড় ভাই কারখানার কর্মচারী সেলিম হোসেনের দাবি সাজ্জাদ হোসেনের রহস্যজনক মৃত্যুতে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ জড়িত রয়েছে। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্রমিকদের আন্দোলন কর্মসূচি পালিত হয়।
পুলিশের উদ্ধারকৃত অর্ধ গলিত মরদেহ নিহত সাজ্জাদ হোসেন এ গার্মেন্টস কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। পঞ্চগড় জেলার কাজীপাড়া এলাকার আজাদ হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন বলে জানা যায়।
নিহত সাজ্জাদের বড় ভাই সেলিম জানান তার ভাই নিখোঁজ হওয়ার পর গত শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল হুদা খান জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102