শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বুড়িচং উপজেলার বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন কবির হোসেন

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

বুড়িচং প্রতিনিধি:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লার বুড়িচং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বুড়িচং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন ভূঁইয়া।

জানা যায়, বুড়িচং বিআরডিবির মোট ভোটার সংখ্যা ৯৯ জন। নির্বাচনে অংশ গ্রহন করার জন্য তিন জন মনোনয়নপত্র গ্রহণ করেন। মোঃ জাহাঙ্গীর আলম ও জামিলুর রহমান তানিম মনোনয়ন ফরম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কবির হোসেন ভূঁইয়া।

মোঃ কবির হোসেন ভূঁইয়া বুড়িচং সদর ইউনিয়ন বুড়িচং গ্রামের সন্তান। সে বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

মোঃ কবির হোসেন ভূঁইয়া বলেন, আমাকে বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে নিয়ে বিআরডিবির কার্যক্রম পরিচালনা করব।

বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হবার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মিয়া, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ, মনিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102