শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের আয়োজনে চরফ্যাশনে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

মোঃ নাঈম, ভোলা প্রতিনিধি:

(৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলার চরফ্যাশনে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মো: মহীউদ্দীন, উপজেলা সহকারী পোগ্রামার জনাব মো: বিল্লাল হোসেন, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের জেলা প্রতিনিধি মোঃ নাঈম, সাধারণ সম্পাদক- মোঃ নাজমুস সাকিব মাহিম, সহ-সাধারণ সম্পাদক- ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- অন্বয় দাস সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের সুস্থ্য ধারার সাহিত্য চর্চার বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর পরিবেশে স্বরচিত কবিতা, সৃজনশীল লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় ভোলা জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102