শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: আমাকে বদলে দিয়েছো তুমি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

কলমে: রোজিনা খাতুন

একটা সময় ছিলো
দিনরাত ভাঙা ক্যাসেটের মতো বকবক করতাম,
বুঝেও কথা বলতাম,না বুঝেও কথা বলতাম।
অনেকে বিরক্ত হতো,ধমক দিতো,রাগ করতো,বাঁচাল বলতো,তবুও কথা বলতাম।
কথা না বলতে পারলে মনে হতো দম বন্ধ হয়ে যাবে,
যে যায় বলুক আমি অন্তত চুপচাপ থাকতে পারবো না।
আর তার সাথে ফ্রী ছিলো হাসি
বুঝেও হাসতাম,না বুঝেও হাসতাম,
মনটা ভীষণ প্রাণবন্ত চঞ্চল ছিলো
চিন্তার কোন ঠায় ছিলো না মনে।
সারাক্ষণ ছুটে বেড়াতাম পাড়া আর বনবাদাড়ে।

আমার এই পাগলামীর প্রেমে পড়ে
একটা দুষ্টু ছেলে
সারাক্ষন পিছু পিছু ঘরে।
অবুঝ কালে যার প্রতি টান তৈরি হয়
যাকে বার বার দেখতে ইচ্ছে হয়
যার কন্ঠস্বরের মায়ায় পড়ি বার বার
যার চোখে চোখ রেখে নিজেকে হারায়
মন তো তাকেই ভালবাসে তাকেই চাই।
চিরচেনা পথের বাকে তারই অপেক্ষায়
একটা নজর দেখবো বলে নিত্য দাঁড়ায়।
মন উচাটন সারাক্ষণ কাছে টানে,
প্রচন্ড এক অভিমানে যে প্রেমের ইতি টানে
মাঝে মাঝে ভাবি তুমি এতোটা পাষাণ
যার হৃদয়ে ছিলো আমার পরাণ।
নিত্যদিন শুধু ভালোই বাসছি
আজ বিরহের জাল বুনেছি।

এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা
হাজারো দোষ কাধের উপর চাপিয়ে দিলেও
বলতে ইচ্ছে করেনা, আমি দোষী নয়
সত্যি বলছি আমি অপরাধ করিনি।
হাসতেও ভুলে গেছি,যেখানে সহসায় হাসিতে মুখরিত চারিপাশ, সেখানেও নিশ্চুপ।

প্রিয়তম সত্যি কি মনে পড়ে না?
নাকি কখনও মনে ছিলাম ই না?
নাকি ছিলাম প্রয়োজন
কখনও হতে পারিনি প্রিয়জন।
এক আকাশ সমান অভিযোগ
কখনও তোমাকে বলতে পারবো না
আমার অভিমান, অনুভূতি, না বলা কথা গুলো
কখনও দেখাতে পারবো না লুকানো ক্ষত।
তবুও মোনাজাতে চাইবো তুমি সুখে থেকো তোমার প্রিয়তমার ভালবাসার আঁচলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102