শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবি কনক কুমার প্রামানিক এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

০১- সাদা মেঘের শরৎ

শরতে সাদা মেঘের ভেলা
উড়ে আকাশ জুড়ে,
পেঁজা মেঘ তুলোর মতোই
সারা আকাশ ঘোরে।

দিগন্ত জুড়ে ছুয়ে থাকে
ধবল সাদা মেঘে,
কখনো আকাশ ঢেকে থাকে
কখনো রবি রেগে।

শুভ্রতার পরশ যেন
ধরার চারপাশে,
ঋতুর রানী শরৎ এলে
আকাশ মেঘে হাসে।
________________________

০২- শরতের বিকেল

শুভ্রতার পরশ নিয়ে
শরত বিকেল আসে,
নদীর তীরে কাশের ফুল
মৃদু হাওয়ায় হাসে।

শুভ্র সতেজ মেঘমালা
অপরুপ প্রকৃতি,
আনমনে ভাবি নির্জনে
আবেগঘন স্মৃতি।

সতেজ হাওয়া লাগে প্রাণে
নির্মল অন্তরে,
শরৎ দিনে বিকেল বেলা
হৃদয় থাকেনা ঘরে।
________________________

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102