শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

গোয়াইনঘাটে মিথ্যা মামলার প্রতিবাদে পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের বিক্ষোভ সমাবেশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

সিলেট প্রতিনিধি:

বাদী চেনেন না আসামিকে, আর আসামী চিনে না বাদীকে, বাদীর অভিযোগ তারা এমন এজাহার দেননি, এমনকি তারা জানেন না আসামি কারা। ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে হামলার ঘটনায় একাধিক মিথ্যা মামলায় নিরীহ, নিরপরাধ, নিরপেক্ষ মানুষকে আসামি করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, পুরোনো শত্রুতা থেকে ফাঁসাতে এসব মামলা হয়েছে।

এসব হয়রানিমুলক মামলার প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলার মাতুরতল বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,অনতিবিলম্বে এসব মামলা থেকে সকল নির্দোষ ও নির অপরাধী মানুষ কে হয়রানি বন্ধ ও মামলা থেকে নাম প্রত্যাহার করতে হবে।

সংগঠনের সভাপতি আজিম উদ্দিন এর সভাপতিত্বে
মাতুরতল বাজারে অনুষ্ঠিত সমাবেশেন বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা মাষ্টার সোলেমান উদ্দিন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,বিশিষ্ট মুরব্বিও চেরাগ আলী কালা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, জামায়াত নেতা আজিজুর রহমান আজিজ, প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান গৌছ, আব্দুল মুতলিব,ইউপি সদস্য আব্দুল কাদির, বিএনপি নেতা জাবের আহমদ, আব্দুস সামাদ আজাদ, মনজুর আহমদ।

সাবেক সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও রুম্মান আহমদ রিমাল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,
কবির হোসেন, শাহজাহান আহমদ সাজু,যুবদল নেতা হেলাল উদ্দিন, ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন। ছাত্র সংসদের সাবেক সভাপতি এস এম রুহেল উদ্দিন, কয়েস আহমদ, সদস্য জাবেদ ওমর, মাহমুদুল হাসান, আযাদ আহমদ, আরিফ, জাকারিয়া, নাঈম, সুলতান, জাকারিয়া, হাসিবুর, মোহাম্মদ জাকারিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102