শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের মৃত্যু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

ডুমুরিয়া প্রতিনিধিঃ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের সামনে চলতি মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে মোঃ রাসেল গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০শে সেপ্টেম্বর রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে সে উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মো:মোতালেব গাজীর ছেলে বলে জনা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মো:রাসেল শেখ নামের প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ওই যুবক মোটরসাইকেল যোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এলাকায় পৌছালে অপর একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত এক যুবককের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত  দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রকিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102