শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নরসিংদীতে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-১

Saddam uddin Raj
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

আশিকুর রহমান :-

নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ রুহুল আমিন ওরফে সোহাগ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের ভেলানগর এলাকার বাসিন্দা।  

উপপরিদর্শক মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেলানগর বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে মোঃ রুহুল আমিন ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। 

তিনি আরও জানান, পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102