শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: এখনো অনেক রাত

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

দেওয়ান জুলফিকার হাসনাত

ওহে মশাই ভাবো হামেশাই
নিজকে রাজাধিরাজ,
ভেবেছো কী কভু তোমার প্রজাগুলো
কি খাবে আজ?

তোমার লম্ফঝম্প আস্ফালনে
মাটিতে পরেনা পা,
জানো কী মশাই
প্রজারাও পারে
সাজতে হিংস্র ক্ষ্যাপা।

সময় কারোরই এক যায়না
পালা বদলের পরিক্রমায়,
আজ সাধুবেশে শয়তান তুমি
তুমিও মরতে পার
গলে পঁচে নর্দমায়!

দুদিন আগেও যিনি ছিলেন
প্রবল ক্ষমতা পরাক্রমশালি,
দেখনি কী তা হয়নি শিক্ষা
তার আশায় গুড়ে বালি!

ওহে মশাই এবার থামো
এখনো অনেক রাত,
ক্ষেপেছে জনতা
তোমায় করবে কপোকাত!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102