শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: কুসংস্কার – কলমে: মোঃ আসিফুর রহমান

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ Time View

আমরা সবাই মুসলিম, করি আমরা গর্ব
আমাদের মাঝে রয়েছে কুসংস্কারের ধর্ম।
ভন্ড জ্যোতিষীদের বিশ্বাস আমরা করি
তাদের কাছ থেকে তাবিজ কবচ নিচ্ছি পড়ি।
তারা নাকি বর্তমান, ভবিষ্যত দেখতে পায়
তবে কেন নিজের পরিণাম বুঝে নারে হায়।

মুরব্বিদের দোহাই দিয়ে কত কথা মানি
নিচে উপস্থাপন করা হলো তাহাদের বাণী।
যাত্রাপথে বাধা পেলে পথে বিপদের কারণ
পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ।

পাখি ডাকলে কুটুম আসে আমাদের বাড়িতে
সত্য মিথ্যার যাচাই হয় টিকটিকির ডাকে।
বৃষ্টির মধ্যে রোদ হাসিলে শিয়ালের হয় বিয়ে
হঠাৎ করে চোখ কাঁপিলে রোগ আসে ধেয়ে।

ডানহাতের তালু চুলকালে টাকা আসে হাতে
মোরগ ডাকিলে তবে ঘুম ভাঙে প্রভাতে
মধ্য রাতে কুকুর যখন কারণ ছাড়াই ডাকে
চোর – ডাকাত আসছে তখন সবার মনে জাগে।

ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে যাবে হায়াত কাটা
নাকে যার ঘাম ঝরে সে হবে বউ পাগল ছেলেটা।
শনিবারে,মঙ্গলবারে নাকি বাঁশ কাটিতে মানা
অন্ধকারের ন্যায় কুসংস্কার দিচ্ছে হানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102