শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বিশ্বম্ভরপুরে উপজেলার সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মানববন্ধন ও আলোচনা সভা

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

মিজানুর রহমান, বিশ্বম্ভার পুর সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্বার পুর উপজেলা প্রশাসনের সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১১টায় বৈষম্য বিরোধী বিশ্বম্ভার পুর উপজেলার ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দের মধ্যে রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমূখ।

মানববন্ধনের প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে-ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি চিরতরে উৎখাত করার দাবি জানানো হয় । অত্র উপজেলায় সকল অফিসে সুশাসন ও জনসেভা নিশ্চিত করতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদ(কর্মকর্তা)সংস্কার সহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পাদন করে দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রেরণ করতে হবে। ফাইল আটকে রেখে সময় ক্ষেপন করা যাবে না যা আর্থিক সুবিধা লাভের কৌশল, যা জন সেবার অন্তরায় হয়ে না যায়।
পুলিশ প্রশাসন বিচার নিশ্চিত করতে হবে,আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়।

মানববন্ধনের সকল চিত্র,ফটো, আলোচনার ভিডিও কপি, স্বারকলিপির অনুলিপি, প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব মহোদয়ের কাছে আলাদা আলাদা ভাবে সকল কপি ইমেইল পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102