শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: তখন – কলমে: আসরাফ আলী সেখ

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ Time View

একটু আগে
যে বাতাস ছড়িয়ে পড়ল তাতে কোনো সুবাস নেই ঠিকই তবে একটা কিছু আছে যা ছড়িয়ে দেবে মানুষ থেকে মানুষ
কিছু হৃদয় ছুঁয়ে দেবে যা আকাশকে জানাতে সাহায্য করবে

একটু আগে
যেন টুক করে পড়ার শব্দ শোনা গেল তাতে কিছু পড়ুক না পড়ুক কিছু চোখ পড়বে যেখানে সে আঘাত করল
তখন একটা সুর বাজবে কোন গান বাজুক বা না বাজুক

একটু আগে কে যেন কিছু বলছিল তার কথা কেউ শুনতে পায়নি তবে বাতাসকে সে ফাঁকি দিতে পারেনি
তাই বসন্ত একদিন যে আসবেই তা কেউ না জানলেও বাতাসের কিছুই করার নেই

একটু আগে
কে যেন একটু টুকি দিয়ে চলে গেল তাকে তেমন ভাবে কেউ না দেখলেও দেখুক তবে আলো কিন্তু তা দেখেছে
তাকে ধরে সে ধীরে ধীরে পুব দিকের গল্প শোনাবে একটু একটু করে সে বড়ো হবে জ্বলতে শিখবে
তখন আস্তে আস্তে সূর্যের কাছে সে পাঠ নেবে তার কেউ শিক্ষা নিক না সে কিন্তু কিছু শিখবে

তখন,,,,,,,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102