শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ময়মনসিংহে উৎসে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;

উৎসে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ক এক মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনার আয়োজন করে ময়মনসিংহ বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয়।

২ অক্টোবর বুধবার সকাল ১০.৩০ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উক্ত কার্যালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিসিএ) মোঃ রবিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ (ডিডিও) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বলেন, আমরা যারা বিভিন্ন অফিসে আয়ন-ব্যয়ন কর্মকর্তা(ডিডিও) হিসেবে দায়িত্ব পালন করছি, ইনকাম ট্যাক্স ও ভ্যাট কর্তন বিষয়ে আমরা পুরোপুরি ওয়াকিবহাল না। হিসাব রক্ষণ অফিস আমাদের বিধি-বিধান সম্পর্কে এবং খরচের স্বচ্ছতা আনয়নে সহায়তা করে থাকে। উৎসে আয়কর ও ভ্যাট কর্তন বিষয়ে সংযোজন/পরিবর্তন/সংশোধন বিষয়ক কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা যদি মেইল এর মাধ্যমে অবগত করা যায়, তাহলে বিল/ভাউচার সবসময় সঠিকভাবে তৈরি যায়।

অনুষ্ঠানে সভাপতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) এর আয়কর বিষয়ক অনুচ্ছেদ-১৬১ এর বিশদ ব্যাখ্যা ও বাস্তবিক প্রয়োগ সম্পর্কে বলেন। অনুচ্ছেদ ১৬১ (৩) (খ) অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, পুর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল ও সমজাতীয় অন্য কাজের জন্য সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তি মূল্যের উপর ৭% হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। এছাড়াও তিনি ভ্যাট কর্তন বিষয়ক এসআরও অনুচ্ছেদ-২৪০ নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এ সময় সভাপতি বলেন, সরকারি দপ্তরসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং চেক এন্ড ব্যালেন্স এর জন্য হিসাব রক্ষণ অফিস আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আয়কর ও ভ্যাট সঠিকভাবে প্রদানের মাধ্যমে জনগণের কল্যাণে ও রাষ্ট্র বিনির্মানে সকলের সম্মিলিত প্রয়াস জরুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102