শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাবনায় ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার চতরাবিল অঞ্চলে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (২ আক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটঘরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরার বিল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চতরাবিল থেকে ৯৫টি চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল রেখে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102