শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মধ্যনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেন কামরুজ্জামান কামরুল

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অনুষ্ঠিত ৩১ পূজা মণ্ডপের ভক্ত বৃন্দকে নিয়ে মত বিনিময় সভা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
২রা অক্টোবর রোজ বুধবার দুপুর ২ঘটিকায় মধ্যনগর ৮২গ্ৰাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ জিউর মন্দিরের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুরঞ্জন সরকার। মধ্যনগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ জিউর মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক বরুন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।আরও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ শহীদ মিয়া, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, মধ্যনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, বিএনপি নেতা বেনু মিয়া, বিএনপি নেতা নান্টু তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102