শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বাঙালি উৎসব পেলে বাঁচে। দুঃখ যতই থাকুক, হাসি- আনন্দে কাটাতে চায়। আর তাই এখানে বারো মাসে তেরো পর্বাণ। অন্যতম একটি নাম শারদীয় দুর্গোৎসব। বছর ঘুরে আবারও এসেছে সেই ক্ষণ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরই বেজে উঠবে ঢাক। কানে আসবে শঙ্খ ধ্বনি। শুরু হয়ে যাবে বহু বছেরর পুরনো উৎসব। অবশ্য তারও আগে প্রতিমা গড়া চাই। এখন চলছে সেই কাজ। কেউ কেউ ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করে ফেলেছেন। আপন মনে পড়ে করে চলেছেন তারা।চলছে অন্যান্য প্রস্তুতিও। নতুন জামা- কাপড়ে সেজে বিভিন্ন মন্ডপে ঘুরে বেড়াবেন সনাতন ধর্মাবলম্বীরা। নাচবেন, গাইবেন চলবে খাওয়া-দাওয়া, বেড়ানো। পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা।দম নেওয়ারও ফুসরত নেই তাদের। পূজাকে ঘিরে উপজেলায় চলছে রাত দিন প্রতিমা তৈরির কাজ। কুমিল্লার বুড়িচং উপজেলায় এবার ৩৭ টি মন্দিরে দুর্গাপূজা পালিত হবে।

মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ অক্টোবর। ঐদিন ষষ্ঠী পূজার মাধ্যমে উৎসব শুরু হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন তারিখ মাথায় রেখেই চলছে প্রস্তুতি।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগরেরা প্রিতমা তৈরিতে বস্ত সময় কাটাচ্ছেন। নিজের সন্তানের মতো অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা। দিন দু’য়েক পর রং তুলির আচঁড় দেওয়া হবে। আবার কোনো কোনো প্রতিমা চলছে রঙের কাজ। এরপর কাপড় পড়ানো হবে।
প্রতিমা তৈরির কারিগর
স্বপন বলেন আগে প্রতিমা তৈরিতে খরচ কম হতো। এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দ্বিগুন হয়ে গেছে প্রতিমা তৈরীতে খরচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102