শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে জেলার দুর্গাপূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

পুলিশ লাইনস্ ময়মনসিংহের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২ অক্টোবর বুধবার দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার, ময়মনসিংহ মোঃ আজিজুল ইসলাম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান।

এতে ময়মনসিংহ জেলার সকল দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি/ সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ডিআইজি মহোদয়কে তাদের অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার, ময়মনসিংহ। পুলিশ সুপার তার বক্তব্যে ময়মনসিংহের দুর্গোৎসব কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রদান ও এ সংক্রান্তে গৃহীত পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরে ডিআইজি আগত সুধী সমাবেশকে আশ্বস্ত করে বলেন এবারের দুর্গাপূজাকে নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রয়োজনীয় সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সকলের সহযোগিতায় তা প্রয়োগ করা হবে।

এসময় ময়মনসিংহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102