শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: জাগো সম্প্রদায় = কলমে: চন্দনা রাণী

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

জাগো হিন্দু জাগো মুসলিম
জাগো ভিন্ন ভিন্ন সম্প্রদায়,
কেন ধর্ম নিয়ে এমন বড়াই
প্রতিবাদ করি সবাই।
আমরাও মানুষ তারাও মানুষ
তবে কেন অন‍্যায় অবিচার,
আসুন সবে দলে দলে
সে কারণ করি প্রতিকার।
হিংসা – নিন্দা সকল ভুলে
হাতে রেখে হাত,
জাতি ধর্ম গোষ্ঠী মোরা
করি প্রতিবাদ।
অন‍্যায়কারীর প্রাপ‍্য সাজা
অবশ্যই পেতে হবে,
কেন বারে বারে ধর্ম নিয়ে বৃথা
এমন লড়াই তবে ?
হিন্দু – মুসলিম, বৌদ্ধ – খ্রিষ্টান
জেনে সবে হও তুষ্ট,
আমরা সবাই ভিন্ন ভিন্ন সম্প্রদায়
একি বিধাতার সৃষ্ট।
বুঝেও কেন বুঝিনা আমরা
একি বিধাতার সৃষ্টি,
সকল ধর্মের মানুষের প্রতি
রাখতে সমান দৃষ্টি।
আমার ধর্মে তোমার ধর্মে
সমান সমান মূল‍্য,
ধর্ম নিয়ে লড়াই করা
নরকের সমতুল‍্য।
জাগো তুমি হে মানব
তোমার বিধাতার জন‍্য,
জ্ঞানের আলোয় আলোকিত করে
এই ধরিত্রীকে কর ধন‍্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102