শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা:- সূর্য রশ্মি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ Time View

কলমে:- সাহেলা সার্মিন

নীল আকাশের নীল রঙ
আজ ডুবেছে অন্তর্ধানে
সূর্য রশ্মির কড়া প্রহরা ভেদে
গনগনে মধ্য গগনে!

ভালোবাসায় ভালো আজ
দেখা যায় না তেমন,
বদলেছে রূপরেখা
রবি রশ্মি যেমন!

সুশাসন নেই কোনো
আছে জবর দস্তি,
মধুর চেয়ে নোংরায়
যেনো কীটের স্বস্তি।

ভালো পথের পথিক
সংখ্যা অতি কম,
খারাপের দিকেই ধাবমান
ভালোয় মনে হয় যম!

বদলেছে প্রকৃতি
বদলেছে মানুষের মন,
বিগড়েছে আবহাওয়া
যতই যাচ্ছে তারিখ সন।

উঠে গেছে ভক্তি শ্রদ্ধা
ছেলেমেয়ের মন থেকে,
শিক্ষকের প্রতি নেই ভক্তি
কারো হাত ওঠে তার দিকে।

গুরুজনকে ধমক মেরে
ঠেলে রাখে দূরে,
এদের সামনে কতো রঙ তামাশা
আর বেয়াদবি করে!

ভানুর তেজস্বিনীর রুদ্র রূপ
পোড়াচ্ছে প্রকৃতি,
এদেরকে কিভাবে দেবো
মানুষ হিসেবে স্বীকৃতি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102