শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: এ কেমন স্বাধীনতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

আনোয়ারুল কবির বাবলু
*******************************
মরছে মানুষ, মারছে মানুষ, ঝুলছে গাছে লাশ
স্বাধীন দেশের এই কি দশা, আমজনতার পাছায় বাঁশ।

গানের আনন্দে মানুষ মারে, ভাতের জন্য মরে তফাজ্জল
স্বাধীনতা আজ বিপন্ন প্রাণী, আমজনতার চোখে কান্নার জল।

দুর্নীতি আর স্বৈরতন্ত্র শাসক গোষ্ঠীর মূল মন্ত্র
গনতন্ত্র নির্বাসনে, অচল সকল রাষ্ট্র যন্ত্র।

তেলবাজিতে তেলেসমাতি, তেলেই চলে রাজনীতির বেলকিবাজি
চামচামিতে চ্যাম্পিয়ন, মোসাহেবে ভরে গেছে রাজার বাড়ি।

ভুক্তভোগী পায়না বিচার ঘুরে দারে দারে
কোর্ট কাচারি চায় কমিশন যদি দিতে পারে।

এ কেমন স্বাধীনতা, ক্ষমতার কাছে জিম্মি মানুষ ,
হিংসার অনলে পুড়ে বিরান ভূমি, প্রতিশোধের নেশায় বেহুশ।

ছাত্রের কাছে শিক্ষক লাঞ্ছিত, গুরুর কপালে পড়েছে ভাজ
মব জাস্টিস নামে বিচার করছে, এসব কি ছাত্রদের কাজ?

স্বাধীনতার নামে অরাজকতা করে, আইন নিয়েছে হাতে তোলে
অত্যাচারির খর্গ কৃপাণ চলেনা বেশি দিন, গিয়াছ কি ভুলে,?

এখনও আছে চাঁদাবাজ, সিন্ডিকেট মজুমদারি, দখলবাজ
পুরাতন শরাব নতুন বতুলে মোরক বদলেছে, ঠিক আছে পুরাতন সব কাজ।

এ কেমন স্বাধীনতা, এখনও পরাধীন আমজনতা
রক্ত দিয়ে, জীবন দিয়ে এখনও ধর্ষিত হয় মানবতা।

রক্ত দিলাম, জীবন দিলাম, বাঁচতে চাইলাম দেশ
অবশেষে পেলাম হাতে হারিকেন,পাছায় বাঁশ, দাঁত কেলিয়ে বলি এইতো আছি বেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102