বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

আব্দুস সামাদ পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিনের জন্য বন্ধ ঘোষণা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। এ সময় ৯ অক্টোবর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিকভাবেই চলাচল থাকবে। ভারতীয় চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

আজ রবিবার সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলমান থাকবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, দূর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরের আমাদের সব কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102