বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

পাবনার যুবক ঢাকার উত্তরায় ছিনতাইকারীর হাতে খুন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

পাবনা প্রতিনিধি:

প্রয়োজনীয় কাজে ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন পাবনার এক যুবক।
রবিবার (০৬ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান হোসেন সোহাগ (২৭) পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির বড় ছেলে‌।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহাগের ছোট ভাই শাওন হোসেন জানিয়েছেন, একটি কাজে শনিবার রাতে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন সোহাগ। রবিবার ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি কাছাকাছি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102