বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা: রক্তাক্ত হৃদয়

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ Time View

কলমে: স্বপন সরকার

আমি দেখেছি রক্তাক্ত হৃদয়ের গভীর ক্ষতগুলো
আর অসহ্য যন্ত্রণার বোবা কান্না,
কীভাবে ছটপট করে উঠে প্রতিনিয়ত
করেছে ভোগ হৃদয় কাঁপানো যন্ত্রণা।

আহত পাখীর মতো বেঁচে থাকার আকুল প্রাণ
করেছে চেষ্টা অবিরত মন,
শত প্রতিকূলতায় কুরে খাওয়া হৃদয় প্রতিক্ষণ
করেছে বেঁচে থাকার আকুল আবেদন।

কিন্তু পারেনি, হৃদয়ের ক্ষতগুলো অবিরত
শুধু দিয়ে গেছে অসহ্য ব্যথা,
পারেনি এতটুকুও বলতে প্রাণখুলে আর
জমা ছিলো যতো অব্যক্ত সব কথা।

দুমড়ে মুচড়ে যাওয়া পিঞ্জর অবশেষে
ভেঙ্গে দিয়েছে মনোবল,
কষ্টের সীমারেখার মাঝে ঘুরপাক খেয়ে
পারেনি হতে আর সফল।

বিধির বিধান বড়ই বিচিত্র হয়ে
করে আঘাত মানব কূলে,
যাতে দুঃখ যন্ত্রণার কষাঘাতে জর্জরিত প্রাণ
হারিয়ে ফেলে স্বপ্ন সমূলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102