বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

বুড়িচংয়ে বন্যা পরবর্তী বিভিন্ন এলাকায় টিফিনের টাকা বাঁচিয়ে কেনা গাছের চারা বিতরণ করেছেন শিক্ষার্থীরা

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:

বুধবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা উপহার দেয় দেশব্যপী শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’।

সকাল সাড়ে ১১ টায় নানুয়ারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকটি বন্যা কবলিত গ্রামের শিক্ষার্থী ও বিভিন্ন বাড়িতে গিয়ে গাছের চারা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

কার্যক্রমটির উদ্বোধন করেন আনসার ভিডিপি মেডিকেল অফিসার ডা: রবিউল হোসেন পাটোয়ারী (রবি)।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম সবুজ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নাঈম, দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহাতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, সহ সাংগঠনিক সম্পাদক আনিস আয়ান, কুমিল্লা সদর শাখার সহ সাংগঠনিক সম্পাদক রিফাদ মাহমুদ, অর্থ সম্পাদক মাহমুদুল আইমান, সমাজকল্যাণ সম্পাদক আকিব হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিমেল, শিক্ষা ও গবেষনা সম্পাদক ইমদাদুল, সদস্য মাশফি, সামিউল প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার জানান, লাল সবুজ উন্নয়ন সংঘ ২২ আগষ্ট থেকে বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ রক্ষার মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে ১১ টি উপজেলায় বন্যার্তদের উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী উপহার, শিশু খাদ্য বিতরণ, জরুরী ওষুধ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ ও গাছের চারা বিতরণ করেছেন তারা।

তিনি আরো জানান, বন্যার কারনে বুড়বুড়িয়াসহ কয়েকটি গ্রামের কয়েকশত গাছ মারা যায়। গ্রামগুলো থেকে পানি যাওয়ার পর সংগঠনটির থেকে ফলজ গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

গাছের চারা পেয়ে বন্যা কবলিত এলাকার ক্ষুদে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102