বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগ সভাপতি সোহেল রানা আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ১ দফা আন্দোলনে ছাত্র জনতাকে আক্রমণকারীদের বিরুদ্ধে করা মামলার অন্যতম আসামী ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহেল রানা (৪৭) ওরফে ফেন্সি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৮ অক্টেবর) রাতে উপজেলার মশুড়িয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল পৌর শহরের আকবরের মোড় মশুড়িয়া পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ১ দফা আন্দোলনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে তাদের উপর হামলা কারীদের নামে পরবর্তীতে মামলা দায়ের করা হয়।

সেই মামলায় অজ্ঞাত অনেককেই ভিডিও দেখে চিহ্নিত করে পরবর্তীতে গ্রেফতার করা হচ্ছে। ঈশ্বরদী শহরের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট এই ফেন্সি সোহেল তাদের মধ্যে একজন।
তিনি আওয়ামী লীগ শাসনামলে দলীয় ব্যানারে শহরের মাদকের রাজত্ব করেছেন বলে একাধিক অভিযোগ আছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার করা মামলায় ঐ সময়ের বিভিন্ন ভিডিও দেখে আসামী সনাক্ত করে গ্রেফতার প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102