বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

বুড়িচংয়ে ১৪০ কেজি গাজাঁসহ আটক-১

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:

বুড়িচংয়ের রাজাপুর উত্তরগ্রাম দক্ষিণপাড়া কবরস্থানের পাশ থেকে ১৪০ কেজি গাঁজাসহ ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত ভোর রাতে জেলার বুড়িচং উত্তরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত আসামি মোঃ ফিরোজ মিয়া (৪২) জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত হুমায়ুন কবির, সাং-উত্তরগ্রাম দক্ষিণ পাড়ার মৃত হুমায়ূন কবিরের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরগ্রাম দক্ষিণপাড়া কবরস্থানের পাশ থেকে ১৪০ কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত আসামি ফিরোজের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102