বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ জীবনের প্রতি পরতে তুমি!

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

কলমেঃ শায়লা আহমেদ

এই আমি লিখতে জানি না সবটা প্রিয়া!
তবুও টুকটাক যেটা করি আঁকিবুঁকি,
সেখানে কারণে অকারণে কর আনাগোনা
সব খানেতে তোমার চাঁদ মুখটা দেয় উঁকি।

লেখা লেখিতে তুমি আমার কবিতায়
তুমি আমার লেখনীর জাদুময় ছন্দ,
তুমি আমার উপন্যাসের ছেড়ে আসা পাতায়
তুমি আছ জীবন জুড়ে নেই কোন দ্বন্দ!

তুমি মিশে আছ মোর হৃদ পিঞ্জরে সখী
গল্পের প্রতি পরতে তোমার নামটি লেখা,
তোমায় কাছে পাওয়ার নেশায় মন উতলা
কবে কোথা গেলে পাব প্রিয়া তোমার দেখা।

উঠতে বসতে তোমার কথা শুধু মনেপড়ে
শুধু তোমায় ঘিরে এই লেখা লেখির শুরু,
তোমায় দেখার আগে হয়নি কখনো এমন
অনুপ্রেরণা সেও তুমি প্রিয়া নেই কোন গুরু।

তুমি আমার চিত্ত সুখ নিত্য করি খেলা
তোমাকে ঘিরে স্বপ্ন দেখি ওগো মায়াবতী,
তুমি প্রণয় বলো কিবা হৃদয়ের টান বলো
হয়নি কখনো এমন এখন যেটা তোমার প্রতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102