বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

পীরগঞ্জের জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পীরগঞ্জের জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ও প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসীর স্বাক্ষরিত একটি গণআবেদন জমা দিয়েছেন। জানা যায়, উপজেলার জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ও প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকার বিদ্যালয়ের কমন রুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে সরকারি বরাদ্দের ৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রির ৩ লাখ টাকাসহ বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিদ্যালয়ে ৫টি শূন্য পদ পূরণে ল্যাব অ্যাসিসটেন্ট, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী এবং পিয়ন পদে জনবল নিয়োগের ক্ষেত্রে আত্মীয়করণ করে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে বুধবার দুপুরে তার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102