বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: দুর্গোৎসব

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

কলমে: সাহেলা সার্মিন

এটা আমার বাংলাদেশ!
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
নেই কোনো ভেদাভেদ!
পায়ে পায়ে চলি মোরা হাতে হাত ধরি
একের অনুষ্ঠানে মোরা অন্যকে বরি।
সংখ্যালঘু বলে ঠেলে রাখে দূরে
কেউ কেউ মিছে মিছে চিৎকার করে।
বাস্তবে সত্যি কিনা আমার চোখে পড়েনি এখনো
একাত্তরে হানাদারদের কবলে পড়তে দেয়নি তখনো;
আমার বাবা হিন্দু পরিবার সামান সহ দিয়েছে ঠাঁই
নইলে সে পরিবার তখনই হয়ে যেতো নাই!
এখনো আমি খাই আমার পাশে হিন্দু বাড়ির লাড়ু খই
তারাও পায় আমার উৎসবের ফিরনি সেমাই।
বিকেলের চা নাস্তা কখনও হয় একসাথে
বৌদির হাতের ঘণ্ট মাঝে মাঝে পড়ে আমার পাতে।
দূরের নীল আকাশ আর পূর্ণিমা চাঁদ
সবাইকে একই রকম দিয়ে যাচ্ছে সাথ।
চলছে ওদের ঘরে ঘরে দুর্গোৎসব
রাজনৈতিক অস্থিরতায় মনে সঙ্কাভাব।
আমরা চাই তাদের উৎসব হোক আনন্দ মুখর
কেউ আবার দাঙ্গা বাজায় নিজেরাই নিজেদের ভিতর।
দাঙ্গা ঠেকাতে আমরাও আছি তাদের সাথে
এটা নিতান্ত দায় সারা কেউ যেনো না ভাবে।
ভালোবাসা আছে সবাই সবার ভিতর
হিংসা বিভেদ ভুলে চলো উৎসব করি মুখর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102