বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হয়েছে খাগড়াছড়িতে।

বুধবার (৯ অক্টোবর) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করে।

খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির সুজিত দাশ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, এসপিপি,এনডিসি, পিএসসি।

প্রধান অতিথি বলেন,সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে। আমরা সকলে মিলিমিশে সহবস্থান সৃষ্টি করলে এখানে নিজেদের শান্তি-সম্প্রীতি অটুট রাখা সম্ভব বলে মন্তব্য করে রিজিয়ন কমান্ডার বলেন, শারদীয় দূর্গাৎসব সবার। সকল জাতি ধর্মের মানুষ মেলবন্ধনে পাহাড়ের শান্তির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব বলেও তিনি জানান।

বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু),খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ,সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্মল দেব,খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সদস্য সচিব অশোক মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ির বিভিন্ন পুজাম-প পরিদর্শনকালে তিনি প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সময় মন্দিরের সার্বিক খোঁজ খবর নেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চট্টগ্রাম খাগড়াছড়ি চক্ষু হাসপাতালর সহযোগিতায় এতে অসংখ্য রোগি এতে চিকিৎসা নেওয়ার বিষয়টি ছিলো লক্ষণীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102