বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

বুড়িচংয়ে শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন বুড়িচং উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক ও বেবীটেক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ১১ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা জাকারিয়া খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোঃ মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহাম্মদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।

সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান,সেক্রেটারি এডভোকেট সাইফুল আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলার সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার আরমান, পরিবহন শ্রমিকের কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম,সেক্রেটারি মোঃ শুক্কুর আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, মোঃ শাহিন হোসাইন,সদর ইউনিয়ের প্রধান উপদেষ্টা মোঃ ফারুক চৌধূরী, উপজেলা সহ- সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল হোসেন খান,সোলাইমান পাটোয়ারী, মোঃ রমজান আলী ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102