মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা:- অবশেষে !

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৪১ Time View

কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তোমার লাগি গভীর গাঢ় অন্ধকার নিশি জাগি
হৃদয় অলিন্দে থোকথোক রক্ত জমাট বাঁধি,
মধুমতী তটিণী-র পাড়ে করবো না হাঁটাহাটি
পৌষের কনকনে শীতে নির্ঘুম শোব না শিশির সিক্ত দুর্বার পরে মাথায় দু-হাত বালিশ আঁটি!

কুসুম কস্তুরি আভা ক্ষপাপতির জোছনা
তোমার সৌন্দর্যের কাছে মলিন নিষ্প্রভ, কিছুইনা!
এমন ই ছিলো তোমার স্হান এ অন্তরে চিন্তা চেতনা
সে আস্বাদন মনের মুছে, দিয়েছো অনেক যন্ত্রণা !

আমাবস্যার সাবাৎসারে তোমায় আর খুঁজি না
বহিতে পারি না দিয়েছো অসীম দুর্নিবার বেদনা!
তোমার প্রণয়ন ফাঁদ শঠতায় মেতেছিলাম মুর্খ উচ্ছাসে
বুঝি নাই প্রতারণা, অসহ্য আজ আঘাত শেল তীব্রতা, ভালোবেসেছিলাম সরল বিশ্বাসে!

সমস্ত হৃদয় মেঘাচ্ছন্ন ঘৃণায়,বেদনায়,পরাজয়ের আক্রোশে
ধানসিঁড়ি মধুমতী বলেশ্বরের কিনারায় যাই, অবশেষে
দেখি না কোন ক্রোধ অবজ্ঞা, হৃদয় যাচ্ছে তোমায় ভালোবেসে, তটিণী-র কুল কুল ধ্বনিতে মিশে
নিথর নিস্তব্ধ যমিনী দ্বিপ্রহর পয়স্বিনী স্রোত সব ধুয়েমুছে ঘরে ফিরালো অবশেষে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102