বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ Time View

মোঃ এমরান আলী রানা, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত আসামি মো. আবু বক্কর (২২) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভীবাড়ী) এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সুপার বলেন, শুক্রবার রাত ৭টায় শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার। এতে দুমড়ে মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় কারে থাকা আবু বক্কর নামে একজনকে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলে পড়া প্রাইভেট কারটি তল্লাশি চালায়। এসময় গাড়ির ভিতর থেকে ৬০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এসব মাদক বিশেষ কায়দায় প্রাইভেট কারের পিছনের ডালার ভিতরে ৩০টি পোটলা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। প্রত্যকটি পোটলা ২ কেজি করে ওজনের গাঁজা ছিল। ঘটনার সময় অজ্ঞাত দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102