বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: স্বপ্ন দেখি – কবি: রকি আক্তার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

প্রাথমিকের শিক্ষক আমি
পড়াই কচি কাচাদের,
তারাই স্বজন তারাই আপন
আমিও অতি আপন তাদের।

স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই তাদের অতি যতনে
দেখানো পথে হাটে তারা তাই অতি সন্তর্পণে।
যখন দেখি এগুচ্ছে তারা সেই পথ দিয়ে
কি বলব ভাষা নাই বুক ভরে যায় গর্বে।

তুমি শিশু, তুমিই হবে এ দেশের কর্ণধার
রুখবে তোমায় বল দেখি এমন শক্তি কার?
দেশের গন্ডি পেরিয়ে
তুমি সাফল্য আনবে বয়ে
আমি চাই তোমার পদচিহ্ন
পরুক মঙ্গল গ্রহে।

দূর থেকে দেখব আর বলব এ কে
সেই ছোট্ট শিশুটি
অ আ শিখিয়েছি যার ধরে অঙ্গুলিটি
তখন তুমি হেসে হবে কুটিকুটি
বলবে আমায় আমি আর নয় সেই ছোট্ট খোকাটি।
এভাবেই এগিয়ে যাবে তুমি ও আমার দেশ
আর আমি পাব এক বুক প্রশান্তির রেশ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102