বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

পারস্পরিক = কলমে: সন্দীপ রায় নীল

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

আমাদের একটা নদী ছিল
দুজনে আমরা তার দুই পাড়
শীতের কুয়াশা,বর্ষার ধারাস্নান
চৈত্রের ছায়াপ্রহর,
গুনে গুনে কেটেছে বহু দিন।
পূবালী হাওয়ায় নরম চাঁদের আলো
গলে গলে পড়লে,
কতবার ভেবেছি তোমার পাড়ে গিয়ে বসব
একসাথে বেঁধে বেঁধে থাকবো ক’টা দিন,
তুমুল ওমে জড়াবো মায়ামৃগের মত
তুমিও তো ভেবেছো কত!
আমাদের মাঝে নদী,
ঢেউ উত্তাল,অবাধ্য উজানি অভিমান স্রোত
নদীটা ছিল,অথচ
আমার নদী পেরোনো হয়নি আর
প্রথা ভেঙে তোমারও —
কেউই ছুঁয়ে দেখিনি একে অপরের বসন্তগুলো,
ছোঁয়া হয়নি পরস্পরের গোপন দেরাজ,উপোসী ঠোঁট অথবা বৃষ্টি ভেজা চিবুক
একবারও….

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102