বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতা: রক্তের বিনিময়ে

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

কলমে: মোঃ শফিউল্লাহ মিয়াভাই

তোমাদের রক্তের বিনিময়ে ফিরে
পেয়েছি কথা বলার অধিকার।
আমাদের বাকশক্তি হরণ করেছে
নিয়েছিল দেশ বিরোধী সরকার।

তোমাদের রক্তের বিনিময়ে আমরা
ফিরে পাব একটি গণতান্ত্রিক সরকার।
দিনের ভোট রাতে করেছিল তারা
কেড়েছিল মানুষের ভোট অধিকার।

তোমাদের রক্তের বিনিময়ে সত্যি
এই দেশে মুক্ত হবে সকল অনাচার।
দেশের গণতন্ত্র হরণ করেছিল যারা
তারা ইতিহাসের জঘন্য স্বৈরাচার।

তোমাদের রক্তের বিনিময়ে আমরা
ফিরে পাব আমাদের ভোট অধিকার।
তারা ছিল আয়না ঘরের কারিগর
সীমালংঘন করেছে তাদের অত্যাচার।

তোমাদের রক্তের বিনিময়ে আমরা
হায়নার কবল থেকে পেয়েছি মুক্তি।
তোমরাই খাঁটি দেশ প্রেমিক সত্যি
তোমরা বল তোমরা আমাদের শক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102