মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা: শরতের রানি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২০৬ Time View

কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু 

পুরো ভাদ্দরে খাঁখাঁ রোদ ছিলো অতিষ্ঠ ছিল জীবন
বৃক্ষ শিশুরা বাড়তে পারেনি এখনও তারা চিকন!
গোরুর গোহালে ছিল না বাতাস মশাদের ছিল হাট
জলের অভাবে কেঁদেছিল খাল পচানো যায়নি পাট!
কাশবন ছিল উসকো খুসকো শুভ্র ছিল না ফুল
জলহীন নদী কেঁদেছে গুমরে ভাঙেনি উভয় কূল
শিউলিফুলের পাপড়ির গায়ে পড়েনি বৃষ্টি ফোটা
শক্ত ছিল না সন্ধ্যা রাতের ছাতিম ফুলের বোঁটা!
ভাদ্দর শেষে আশ্বিন এলো শ্রাবণের ঢল নিয়ে
অঝোর ধারায় ফুল নিলো তার কুঁচকানো গা ভিজিয়ে
কাশফুল আজ বৃষ্টি সুখের উল্লাসে মেতে নাচছে
জলহীন নদী ঢেউ তুলে আজ খিলখিল করে হাসছে!
ভাদ্দর তুমি খাঁখাঁ রোদ নিয়ে এসো না ভুলেও ধরায়
আশ্বিন আজ শরতের রানি দেখো কী বৃষ্টি ঝরায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102