মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা : সময় তুমি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

কলমে: এম আর তানভীর

সময় তুমি আসলে কি
তুমি অরঞ্জিত নাকি শ্যামবর্ণ,
তোমাকে খুঁজতে গিয়ে
অনেকে হয়েছে প্রমত্ত।

সময় তুমি কে
তোমায় এখনো চিনতে পারিনি,
তুমি শিল্পি নাকি যাদুকর
খোলস পাল্টাও নিরন্তর।

সময় তুমি কে
তুমি অনুগ্র নাকি বজ্রদৃঢ়,
তুমি কারো জীবনে সুনিবিড় ছায়া
কারো জীবনে শোকগাথা।

সময় তুমি কে
আয়ত নাকি দীর্ঘ নিঃশ্বাস,
তুমি কি ধরনীর বুকে বয়ে চলা
প্রবাহমান নদীর স্রোতধারা।

সময় তুমি কখনো মজলুমের
দীর্ঘ চিৎকার হাহাকার,
কখনো স্বৈরাচার স্ফলন করে
দেখাও তোমার রুক্ষ,লেলিহান স্বভাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102