মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা: কালাপানি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

কলমে: নেহাৎ তানভীর

হাত বাড়ালাম ধরতে ও জল
জলে খালি করে ছল,
নিশীথ রাইতে কার পায়ে বাজে
সর্বনাশির মল।

কালা রাইতের কালা ঐ পানি
জ্বরে ডুবাবে জানি,
তবুও জলের ধারা চায় মন
কপালের জোড়া শনি।

গোপন মেঘেরা কানাকানি করে
দুঃখ বিবাদ ডরে,
কালা এ রাইতে কালার নীতিন
গোপন কোষেতে গড়ে।

ছল ছলাইয়া ঝরেরে ও জল
যেমন নাচেন মল,
ধরতে গেলেই পিছলায়া যায়
জলে খালি করে ছল।

দুরেরে থুইয়া কুবড়ি ও ভয়
করলাম জলে জয়,
কালার ও পানি কালাই রইল
খুব সুবিধার নয়।

কালার এ পানি সুবিধার নয়
জীবন করলো ক্ষয়,
কালার জ্বরে নিপাত জীবন
এ মনেতে লাগে ভয়।

রচনা কাল:-
১৪ অক্টোবর, ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102