মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবি: মোঃ ছিদ্দিকুর রহমান এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

(০১)
শরৎ রাণীর বিদায়

আশ্বিন মাসের শেষ বিকেলে
হিমেল ছোঁয়া গায়ে ,
শরৎ রানী বিদায় নিবে
শিশির ভেজা পায়ে ।

কাশফুলেরা যাচ্ছে চলে
নদীর কিনার ফেলে ,
সূয্যি মামা দখিন দিকে
পড়ছে কিছু হেলে ।

খুশির জোয়ার উথলে পড়ে
সবুজ ধানের মাঠে,
কিষাণ বধূ বেজায় খুশি
দাম বেড়েছে পাটে ।

শীত গ্রীষ্মে টানাটানি
আশ্বিন মাসের শেষে,
ভোরবিহানে শীতের বুড়ী
মাঝে মাঝে আসে ।

নতুন ধানের আগমনি
সুর লহরী বাজে ,
পাড়া গাঁয়ের ব্যস্ত সবাই
উঠান বাড়ির কাজে ।


(০২)
অতি চালাকের পরিণাম

নিজে নিজে ভাবছে বসে
বুদ্ধি আমার পাকা,
বুদ্ধির জোরে ঘুরবে আমার
জীবন গাড়ির চাকা।

চালাকিতে পটু আমি
জানা আছে ধোঁকা,
সহজ-সরল মানুষ গুলো
যাচ্ছে হয়ে বোকা।

ফাঁকিবাজি ভালো বুঝি
পড়বো না তো ধরা,
সর্ব ক্ষেত্রে মনটা আমার
চাতুরতায় ভরা।।

অতি চালাক, ছলচাতুরী
ধ্বংস ডেকে আনে,
উইপোকা’র পাখনা হলে
ছোটে যমের পানে।

পরের তরে গর্ত খুঁড়ে
নিজে তাতে পড়ে,
আপন পায়ে কুড়াল মেরে
আনুতাপে মরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102