মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতা: বিবেক আজ মৃত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ Time View


কলমে: সঞ্জয় সরকার

বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..

আমি যখন ছোট ছিলাম, দেখতাম ছোটরা গুরুজনদের ভক্তি করছে, শ্রদ্ধা করছে। প্রতি উত্তরে ভালোবাসা, স্নেহ, আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে সকলকে।
এখন আর সেই দিন নেই। এখন অর্থ, আকাঙ্ক্ষা, ছিনিয়ে নেবার প্রবণতা, হিংসা, ক্রোধ বেড়েই চলেছে। ভক্তি, শ্রদ্ধা, সম্মান অথৈ জলে।

বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..

আগে নারী কে পূজা করা হতো, দেবীর একটি রূপ হিসাবে ভাবতাম। তাদের কষ্টে আমরা মন ব্যাকুল হয়ে উঠত।
হতো দরিদ্র তার আবরণ একটি কাপড়ে ঢাকতে পারতো।
এখন আমরা নারীকে ভাবী ভোগ্য বস্তু, একটি পণ্য, শারীরিক চাহিদা, খুদা, পিপাসা মেটানো মেসিন।

বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..

আগে নারীর দেহের কোনো অংশ পরিলক্ষিত হলেও তেমন কোনো ছিলনা ভুক্ষেপ, মাথা নত করে থাকতো।
বর্তমান সমাজের অবক্ষয়ের ফল চোখ থাকে নারীর বক্ষ যুগলের প্রাণে। আবরণ উন্মোচিত করে তোলা হয় ছবি,
কারণ…. অর্থ আর অর্থ

বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..

শিক্ষিত সমাজ ব্যবস্থা রূপ কোনো প্রতিভাবান কি সাহায্য,অনাহারে মুখে অন্নর সংস্থান, বিপদের সময় ঝাপিয়ে পড়ে সাহায্য করা!
কারণ… ছিলনা যে কোনো পক্ষ

বর্তমান টা বেশ মজায় আছে। বৃত্যদের অধতালে ঝরাচ্ছে ঘাম, মিলছে না দাম। অন্ধ কে সাহায্যর ভান করে হাতিয়ে নেই তার উপার্জিত অর্থ। বিপদে ঘরের দরজা বন্ধ করো এই মোর প্রার্থনা।

বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..

ভুইলাছি বটে! বিবেক…বিবেক… চিল্লাই লে হবেক লাই।
বিবেক আজ মৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102