মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯০ Time View

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা নিয়ে ভোগান্তির খবর সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ মেডিকেল জার্নাল ও হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রোগীদের সেবা নিয়ে সমস্যার তথ্য সংগ্রহের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা সাংবাদিক আমিনুর রহমানের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সহকর্মীদের সামনে অপমান করেন।

চিকিৎসক নাসরিন সুলতানা সাংবাদিকদের অনুমতি ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ নিষিদ্ধ বলে দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত রোগীরা জানান, সেবা নিতে এসে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি জানালে সাংবাদিক আমিনুর তথ্য সংগ্রহে গেলে তাকে হেনস্তা করা হয়।

সাংবাদিক আমিনুর রহমান বলেন, “রোগীদের ভোগান্তির খবর জানতে পেরে আমি তথ্য সংগ্রহ করতে যাই। তখন চিকিৎসক নাসরিন আমার ক্যামেরা কেড়ে নেন এবং আমার সাথে দুর্ব্যবহার করেন।”

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “চিকিৎসকের এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর দ্রুত বিচার চাই, না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক নাসরিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে ঠিক কাজ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102