মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শ্বশুর বাড়ি মধুর হাড়ি

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ Time View

গোলাম সরোয়ার খান

না-হয় হলোই মোদের এখন
জীবনের গোধূলি বেলা,
তাই বলে কি করতে হবে
হেলা ফেলা !
বলবে না কেউ! থেকে যাওনা
আর একটা বেলা!
যতই থাকনা বুড়ো জামাইয়ের
আদর যত্নের অবহেলা !

শ্বশুড় বাড়ি মধুর হাড়ি
যাওয়া হয় না অনেক বেলা,
খাওয়া হয় না দুধের পিঠা
হাড় কাঁপানো শীতের রাতে,
আরও মজা ভোরবেলাতে-
স্বাদে গন্ধে পাগল করা
শাংলা চালের পায়েস পোলা।

কেটে যাবে এমনি করেই
জীবনের আর ক’টা বেলা,
জমবেনা আর শালাশালি নিয়ে
আগের মতো রঙের খেলা !
ভাবতে গেলে কাঁন্না আসে
স্মৃতি যায় না ভোলা।

যাদের এখন শেষ বেলা
বসেনা তাদের শ্বশুরবাড়ি
রঙ ঢঙের মধুর মেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102