মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: আত্নসম্মান = কলমে: মুসলিমা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

প্রয়োজন ছাড়া বলিনা কথা
আমি এমন ভাই,
পছন্দ না হলেও যেন
বোঝার উপায় নাই।
সুযোগ বুঝে চুপটি থাকি
সুযোগে গুনগান,
চেষ্টা করি ভালোবাসতে
সবার প্রতি সম্মান।
বন্ধুর সাথে আড্ডা আছে
তবে মাঝে মাঝে,
আমাকেই রাখি সাবধানেতে
আমাতেই রাখি কাজে।
অপ্রয়োজনীয় কিছু নয়
সহজ হিসেব নয়,
গীবতে পাপ হয়ে যায়
সময়ও নষ্ট হয়।
কখনো করি না টাকা ধার
তবুও চলি বেশ,
শ্যাম্পু ছাড়া চুল থাকলেও
তেল ছাড়া কেশ।
না করি অপকর্ম
না করি অন্যায়,
হাসি মুখে থাকি আমি
ভাসি সুখের বন্যায়।
চেষ্টা করি সাহায্যের
গরীব এতিমকে,
কতোই বা অর্থ লাগে
সাহায্য করতে।
পদ পদবি কি যায় আসে
ছোটদের ও সম্মান,
আমি যেমন দিয়ে যাই
সবাই দেয় দাম।
হুজুগে না মাতি আমি
কান দেই না গুজুবে,
সাবধান থাকার ফলাফল
ভালোটাই খুজবে।
মন্তব্য করার আগে
দশটি বার ভাবি আমি,
এমন জীবন সহজ জীবন
চেষ্টা করো তুমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102