মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

“আল্লাহ একটা পাগল” ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, যুবক গ্রেপ্তার 

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

“আল্লাহ একটা পাগল ” এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জুয়েল রানা(২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। জুয়েল রানা ধর্মপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে “আল্লাহ একটা পাগল” এমন পোস্ট ঘিরে জুয়েলের বাড়ি ঘেরাও করে  ইসলাম ধর্মের মানুষ। থানা পুলিশ সংবাদ পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

জুয়েল রানা প্রতিবেদকে জানান, একটি ইসলামি গোষ্ঠীর পক্ষ থেকে তার সোশ্যাল মিডিয়া “মেসেঞ্জারে” বিভ্রান্তিমূলক পোষ্ট দিতেন। আমি তার প্রতিবাদ জানাতে গিয়ে পোষ্টটি ফেসবুকে পোস্ট হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে এমন পোস্ট করিনি। 

এমন ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ইমাম উলামা ঐক্যপরিষদ ও তৌহিদি জনতার ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে এবং আল্লাহকে কটুক্তির কারণে ফাঁসি দাবি করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রতিবেদক কে বলেন, আল্লাহকে কটুক্তি ও ধর্মীয় অনূভুতিতে আঘাতের ঘটনায় একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102