মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: শিক্ষাগুরু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

কলমে: এম, আলমগীর হোসেন

লক্ষ সালাম লক্ষ প্রণাম শিক্ষাগুরুর পায়,
নিজের হাতে জ্ঞানের পথে হাটতে যে শেখায়।
সকাল থেকে সাজ অবধি
কাজ করে যান নিরবধি
কাছে টেনে আদর স্নেহে মায়া মমতায়,
সাহস যোগায় বড় হবার সাধ স্বপ্ন দেখায়।
নিজের কষ্ট দুঃখ ভুলে
সব শিশুকে নেয় যে কোলে
গড়তে চাহে সোনার মানুষ সোনার এ বাংলায়,
সভ্য সুন্দর সুখী হোক দেশ থাকেন কামনায়।
হয়নি কভু ফিরে দেখা
যার হাতে এই বর্ণ শেখা
গড়তে জাতি যিনি অতি রাখেন অবদান,
অভাগা এই আমরা কি দেই সেই কাজের সম্মান।
সব শিশুকে আপন করে
জীবনের মূল ভিত্তি গড়ে
সারাটা দিন থাকেন পড়ে জাতির কারখানায়,
শিশু মনে স্বপ্ন বুনে আলোর পথ দেখায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102