মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবি মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ Time View

তোমার মতো প্রিয়া

তোমার মতো প্রিয়া আছে বলে,
আজ আমি ভালোবাসি।
অনেকগুলো বাঁচার স্বপ্ন নিয়ে,
মোরা দু’ জনে কাছাকাছি।

তোমাকে নিয়ে মেঘের দেশে,
পারি দিতে ইচ্ছে করে।
প্রজাপতি হয়ে স্বপ্নের ডানা মেলে
ফুলে ফুলে উড়তে ভালো লাগে।

দুর পাহাড়ের নুপুরে ছন্দে ছন্দে,
বেজে ওঠে ঝর্ণা ধারা।
রাতের আকাশে মিটি মিটি করে,
জ্বলে উঠে সন্ধ্যা তারা।

পূর্ণিমার রাতে চাঁদের আলো
অপরূপ দৃষ্টি নন্দন কারে।
তোমার মতো প্রিয়া আছে বলে,
আমি ভালোবাসি তোমারে।

মশার কামড় শক্তি

মশার শক্তির কাছে মানুষ
হার মানছে আজি।
মশা শালা বড় সাহসী আর,
হয়েছে শক্তিশালি।

মশার দল ছদ্ম বেশে আসে,
লোকালয়ে ঘরে ঢুকে।
সাবধানে লুকিয়ে থাকে এবং,
মানুষের রক্ত নেয় চুষে।

আরাম করে নির্ভয়ে খায়,
কোন রকম নড়াচড়া করে না।
রক্ত চুষে নিয়ে মানব দেহের,
ভেতর বিষ দিয়ে চলে যায়।

মশার শক্তির কাছে মানুষ আজ,
হার মানছে কেবলমাত্র।
নেই এর কোন প্রতিকার,
চারিদিকে মরছে মানুষ করছে,

শুধু হাহাকার, থামছে না’ যত,
মশার কামড় আর শত উত্তাপ।
মশার কামড় শক্তি সাহস দমাতে,
না পারে যদি সরকার জনতা।

তবে আর মানুষ হিসেবে মশার
কাছে বেঁচে থাকার নাহি নিস্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102