মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: নশ্বর অস্থায়ী ভূমি

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

কলমে: শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)

ভবে চিরবুকে কিঞ্চিৎ তথা চিরস্থায়ী নহে,
ক্ষমতা – যশ – খ্যাতি তব নিশ্চিত আমাদের কাঙ্খিত মৃত্যু!
নিশ্চিত অপেক্ষারত কবর – হাশর – পুলসিরাত…

অব্দি’র পর, পার হবে শতাব্দী, আমাদের স্ব – স্ব কর্মফল দেখে!
নিশ্চিত মৃত্যু যেনেও, এপিঠ ঘর ওপিঠে শ্মশান অতঃপর…
মৃত শরীরের পোড়া গন্ধ, চারিদিকে বায়ুতে মিশেছে মস্তিষ্কের কটকট শব্দ!

পরজীবন অনন্তকাল কীভাবে কাঁটবে লম্বা দিনগুলো…
পাপ – পূণ্য হরিখেলায় আমি কী স্বর্গ – নরকের ভরাডুবিতে বিলীন হবে আমাদের আত্মা!

সমাজের অবক্ষয়
শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)

আগের মতো নেই আর সংস্কৃতি-মূল্যবোধের ভীড়,
চারপাশ বসবাস হিংসার রাজ্যে প্রাসাদে প্রাচীর।
যুগ-যুগে বিবর্তনে সম্মানহানি অশ্লীলতার ছড়াছড়ি,
আদব-কায়দা নেই, হারিয়ে গেলো কথার ফুলঝুরি।

এক কাপ চায়ে পরিবারের কত গল্প কিচ্ছা হতো,
আধুনিকতার নামে বিচ্ছিন্ন সবি জাতি বেশ বিব্রত।
লাজ-লজ্জা ইজ্জতভ্রষ্ট বেসামাজিক আমাদের সমাজ,
অপরাধ-অপকর্ম বেড়েই চলছে, মানুষ মুখোশের ভাঁজ।

মুখোশের ভাঁজে চেনা মুশকিল কে? গুণী আর খুনি,
খুনি সমাজে গুণী, শুনামে ছড়াছড়ি চারদিকে শুনি।
নিরপরাধী কারাগারে, অপরাধী ছাড় পায় টাকার জোরে,
জ্ঞান-বিচার-সুশাসন নেই, আমাদের সুশীল সমাজ বা ঘরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102