শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

আমন ধানের ভালো ফলনে খুশি কৃষকেরা

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের আমন ধান। এযেনো সবুজের সমারোহ। এছাড়া ধান পাকতে শুরু করেছে ইতি মধ্যেই। তবে কিছু এলাকায় ধান কাটা শুরু পূরোদমে শুরু হতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে উপজেলার কৃষকদের। বাজারে এবার ধানের দাম ভালো। তাই বিগত সময়ের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী কৃষকরা। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক তজিবর রহমান, আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক জানান, এবার আমন ধানের ভালো ফলন হওয়ায় ভীষণ খুশি তারা। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, চলতি আমন ধানের ভালো ফলন হওয়ায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এদিকে উপজেলার বেশ কয়েকজন কৃষক বলেন, গত বছরের তুলনায় এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। আগামী মাসের মধ্যেই পুরোদমে আমন ধান কাটা শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার অতিরিক্ত খরার কারনে আমন ধানে কিছুটা পোকার আক্রমণ হলেও তেমন ক্ষতি হয়নি বলে জানান একাধিক কৃষক। এদিকে এবার আমন ধানের ভালো ফলন হওয়ায় খুশি উপজেলার কৃষকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102